প্রতিবেশীদের ওপর হামলার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার হবে না: ইরাক

পার্শ্ববর্তী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের উদ্দেশ্যে নিজ দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরাকি নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই এই খবর নিশ্চিত করেছে।

ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শনের সময় জাইদি জানান, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তার দেশ কাজ করে যাচ্ছে। কোনো ধরনের আগ্রাসনের জন্য ইরাকের আকাশসীমা কিংবা সীমানা ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয়। যেকোনো পক্ষ থেকে দেশের নিরাপত্তা বা আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

সূত্র: মিডল ইস্ট আই