মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি

ইসরায়েলের প্রতি টানা সমর্থনের জবাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ফ্রান্সের মনোভাবকে স্পষ্ট ও লজ্জাজনক ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেন।

আরাগচি তার এক্স বার্তায় উল্লেখ করেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে পরামর্শ দেওয়া বন্ধ করা।

তিনি আরও জানান, গাজায় ইসরায়েলের পরিচালিত গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনে সমর্থন দেওয়ার মাধ্যমে ফ্রান্স নিজেদের কথিত নৈতিক অবস্থান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।

সূত্র: মিডল ইস্ট আই