৩১তম বিসিএস পুলিশ ব্যাচ এসোসিয়েশনের নির্বাচনে মোহাম্মদ জিয়াউল হক সভাপতি এবং মো. নাজিম উদ্দিন আল আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩১তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের সরাসরি ভোটে নতুন এই কমিটি নির্বাচিত হয়। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ৩১তম বিসিএস পুলিশ এসোসিয়েশন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যাচের কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা গেছে, নতুন কমিটি ৩১তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সমন্বয়, পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
ব্যাচের একাধিক কর্মকর্তা বলেন, নির্বাচিত কমিটি সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং ভবিষ্যতে ব্যাচের ঐক্য ও পেশাগত উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন আল আজাদ ব্যাচের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সহযোগিতায় দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।