ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫১২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৭০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।