প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ভারতের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর ডাক দিয়েছেন। দেশের ভবিষ্যৎ গড়তে সৎ, সাহসী ও নিঃস্বার্থ ব্যক্তিদের খুঁজে বের করে নেতৃত্বে আনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তার মতে,প্রায় অর্ধেক এমপির বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর ফলে রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষের ভরসা কমে যাচ্ছে। তাই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে টিকিয়ে রাখতে হলে, রাজনীতিতে এই বদল আনা খুব জরুরি।
নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তনের পথ খুঁজতে দেশের ভালো ও সৎ মানুষদের সঙ্গে আলোচনায় বসতে চান সোনম ওয়াংচুক। তিনি মনে করেন, এই প্রক্রিয়ায় কেবল বুদ্ধিজীবীদের ওপর নির্ভর করলে হবে না; সাধারণ মানুষ ও সৎ নাগরিকদেরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নিজ নিজ এলাকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য তিনি দেশের নাগরিকদের অনুরোধ করেছেন।
THIS INDIPENDENCE DAY, I NEED YOUR HELP...
— Sonam Wangchuk (@Wangchuk66) August 13, 2026
This country needs a peaceful revolution, at least in how we chose our leaders... if we are to remain even a respectable nation by 2047.
Close to half of our MPs have criminal cases and a third have serious charges like murder, rape &… pic.twitter.com/10byPuzwtX
তার বিশ্বাস, সবাই একসঙ্গে এগিয়ে এলে ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরু করা যেতে পারে।
উল্লেখ্য, রাজনীতির পরিবর্তনের আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধেও সম্প্রতি সোচ্চার হয়েছেন সোনম ওয়াংচুক। ঝাড়খণ্ডে এ নিয়ে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশনেও সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস।