যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, আহত অন্তত ৫ জন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে শনিবার (১৫ আগস্ট) ভোরে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাস লকডাউনে রাখা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি কোয়াড অ্যানেক্সেসের কাছে ঘটে। এতে একাধিক সন্দেহভাজন জড়িত ছিলেন। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সকাল সাড়ে আটটার দিকে লকডাউন তুলে নেওয়া হয়। তবে তদন্ত চলছে বলে ক্যাম্পাসে এখনো ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ তদন্ত পরিচালনা করছে। কোনো তথ্য থাকলে তাদের জানানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফল সেমিস্টার শুরুর মাত্র দুই দিন আগে এই ঘটনা ঘটল।