সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট’এর ২৮৯তম সিরিজের ড্রয়ে এক লাখ দিরহাম করে জিতেছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা।
বিজয়ীদের একজন সবুজ মো. দেলোয়ার মুন্সি। ৩২ বছর বয়সী এই প্রবাসী গত সাড়ে সাত বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। শখের বশে ‘বিগ টিকিট’ কেনা শুরু করেছিলেন তিনি। চার বছর ধরে নিয়মিত টিকিট কেনার পর এবারই প্রথম বড় পুরস্কার জিতেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পারেন সবুজ। সর্বশেষ কেনা টিকিটটিই তাকে এনে দিয়েছে এই পুরস্কার। বিজয়ী হওয়ার খবর ফোনে পাওয়ার পর আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি।
পুরস্কারের অর্থ দিয়ে দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি আমিরাতে নিজের জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা করেছেন সবুজ। তার মতে, ‘বিগ টিকিট’ সাধারণ মানুষকে জীবন বদলে দেওয়ার মতো বড় পুরস্কার জয়ের সুযোগ করে দেয়।
২৮৯তম সিরিজের ড্রয়ে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে আরও একজন বাংলাদেশি আরিফুজ্জামান শুভ। এ ছাড়া ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল ও শরৎ শশীধরনও এক লাখ দিরহাম করে জিতেছেন। পাঁচ বিজয়ীর মধ্যে মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে পাঁচ লাখ দিরহাম।
আগস্টে আরও বড় পুরস্কারের সুযোগ
আগস্ট মাসে ‘বিগ টিকিট’ গ্রাহকদের জন্য থাকছে আরও বেশি পুরস্কার জেতার সুযোগ। এ মাসে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পাবেন। পাশাপাশি ‘দ্য বিগ স্পিন’-এর মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ থাকছে।
আগামী ৩ সেপ্টেম্বর সরাসরি সম্প্রচারিত ড্রয়ের মাধ্যমে একজন বিজয়ীকে ১ কোটি ৫০ লাখ দিরহামের বড় পুরস্কার দেওয়া হবে। একই দিনে আরও পাঁচজন বিজয়ী এক লাখ দিরহাম করে পাবেন।
এ ছাড়া আগস্ট মাসজুড়ে সাপ্তাহিক ই-ড্রয়ের মাধ্যমে চারজন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জিতবেন। নির্ধারিত দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বিগ টিকিট’-এর ইউটিউব চ্যানেলে এসব ড্র সরাসরি সম্প্রচার করা হবে।
আগস্টে ‘বিগ টিকিট’ কিনলেই গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে ‘দ্য বিগ স্পিন’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বরের সরাসরি ড্র থেকে তিনজন প্রতিযোগী নির্বাচিত হবেন। পরে ৩ অক্টোবর তাঁরা ১০ লাখ দিরহামের পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবেন।
নগদ অর্থের পাশাপাশি গাড়ি জেতার সুযোগও থাকছে। ৩ সেপ্টেম্বর ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নিসান প্যাট্রোল’ গাড়ির ড্র।
তথ্যসূত্র: গালফ নিউজ