ইসরায়েলের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি থেকে সরে আসবে না লেবানন এবং এই চুক্তি বাস্তবায়নে তারা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইসরায়েলের সঙ্গে পরবর্তী আলোচনার প্রস্তুতির মধ্যে তিনি এই মন্তব্য করেন বলে আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ও লেবাননের সম্পর্ক জোরদারে কাজ করা ‘টাস্কফোর্স ফর লেবানন’-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে আউন এই কথা বলেন।
আউন জানান, গত ২১ জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এই চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন এবং লেবানন ‘চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জোর দেন।
তিনি আরও বলেন, ‘এই ফ্রেমওয়ার্কে কিছু জটিলতা রয়েছে, তবে আমরা তা থেকে পিছিয়ে যেতে চাই না। আমরা এটি আরও শক্তিশালী করতে চাই।’
সূত্র: ডন