বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ 

ডারউইন টেস্টে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। অবিস্মরণীয় জয়ের পেছনে বড় অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৯ উইকেট। সম্প্রতি সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলেছেন টাইগার এই পেসার। 

বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ। তিনি বলেন, 'বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে পারে।'

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় নিয়ে তিনি বলেন, 'এটি বাংলাদেশের অন্যতম সেরা এক জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়াই করবেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি এবং অনুশীলন।' 

নিজের বোলিং সাফল্য নিয়ে হাসান মাহমুদ আর বলেন, 'অস্ট্রেলিয়াতে একটি টেস্ট ম্যাচ জয় করা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি যখন থেকে ক্রিকেট খেলছি, তখন থেকেই অনেক অনেক কিংবদন্তি ফাস্ট বোলারদের খেলা দেখে আসছি। আমি ঠিক যেভাবে বল করতে চেয়েছিলাম, আমার পরিকল্পনাগুলো যেভাবে সাজিয়েছিলাম, বিশেষ করে আমাদের অ্যানালিস্টের সঙ্গে এ ব্যাপারে অনেক কথা হয়েছে।'