ঢাকায় সদ্য চালু হওয়া বিআরটিসির মহিলা বাসে এবার যুক্ত হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিং এর হাই-পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধনের সময় একটি বাসে বিএসসিএলের স্থাপিত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।
চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদানের সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।