নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সাফ। এখনও চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
কারিগরি দিকগুলো বিবেচনা করে চূড়ান্ত করা হবে বলে গতকাল সাফের সম্পাদক পুরুষোত্তোম ক্যাটেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়শিপ মাঠে গড়ানোর কথা রয়েছে। এবারের সাফকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগের পরিকল্পনাও রয়েছে।
অক্টোবরে ট্রফি উন্মোচন করা হবে। সেই ট্রফিও নতুন আদলে তৈরি করা হবে। সাফের খেলা চলাকালীন মাঠে অনুষ্ঠান আয়োজন করার চিন্তা-ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও থাকবে।
সাফের ফিকশ্চার এখনও হয়নি। নেপাল ফিফার নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে পারেনি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপাল সাফে খেলতে পারবে। তা না হলে নেপালকে ছাড়াই সাফ হতে পারে।