বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ সংলগ্ন আলম মার্কেট এলাকায় প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া কিশোর গোপালের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা মো. শফিক বলেন, ‘কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নদীর কোন অংশ থেকে উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
এর আগে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে নেমে গোপাল ঐ কিশোর নিখোঁজ হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গোপালের সন্ধানে ফায়ান সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালায়।
রাত ১০টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় না। রাত হওয়ায় আলোর স্বল্পতা দেখা দেয়। এতে তল্লাশি চালানো সম্ভব হয়নি। পরে শুক্রবার উদ্ধারকাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। শনিবার সকালে আবারও তল্লাশি করে লাশটি পাওয়া যায়।