পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- রাইন কাঁঠালবাড়ি এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে রাইন (৪) ও একই এলাকার মহসিন মোল্লার ছেলে ইব্রাহিম (৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটিতে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। আজ সকালে দুই শিশু ওই ঘাটের কাছে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শিশুর বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে ওই পুকুরে একটি পাকা ঘাটও নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু পুকুরের ঘাটের কাছে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে তাদের পা পিছলে যায়।

দুই শিশুর চাচা চান মোল্লা জানান, সকালে বাড়ির আশপাশে রাইন ও ইব্রাহিমকে দেখা গেলেও পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজার পর পুকুরের পানিতে দুই শিশুর সন্ধান পাওয়া যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দুজনকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্ত দাস বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।