মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাংকে মিলল ১০ লাখ টাকা

ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ লাখ ৭৪ হাজার টাকা সঞ্চয়ের সন্ধান পাওয়া গেছে। 

ভারতের কর্নাটকের মান্ডিয়া অঞ্চলের ইস্ট থানা এলাকার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লার বাসিন্দা নূর নামের ওই বৃদ্ধা রাস্তায় ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন।

বুধবার (১৯ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান নূর। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মিলে তার শেষকৃত্য সম্পন্ন করেন।

নূর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একা থাকতেন এবং ভিক্ষায় পাওয়া মুদ্রাগুলো ব্যাগে জমিয়ে রাখতেন। মৃত্যুর পর বাড়িতে থাকা ব্যাগ ভর্তি মুদ্রা গণনার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের জমা অর্থ হিসাব করে মোট ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি (প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা) পাওয়া যায়।

স্বাভাবিক মৃত্যু হওয়ায় এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সূত্র: টাইমান অব ইন্ডিয়া