ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, সফরের অংশ হিসেবে অসীম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানিয়েছে, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
সংলাপ সহজতর করতে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাকে ইরানের কর্মকর্তারা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা