‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সিনেমার পর্দা থেকে অনেকদিনই দূরে আছেন তিনি। তবে তার ব্যাক্তিগত জবিন নিয়ে ভক্তরা কম আগ্রহী নন।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নিয়ে বিয়ের পরিকল্পনা এবং অবিবাহিত থাকা নিয়ে খোলামেলা কথা বলেন এ অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, লাইভ সেশন চলাকালে এক ভক্ত সুস্মিতার কাছে জানতে চান, তিনি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন কি না। প্রশ্নের জবাবে রসিকতা করে সুস্মিতা বলেন, ‘এই প্রশ্নের উত্তর আপনি এবং আমি—দুজনেই সারাজীবন হয়তো খুঁজে যাব।’

তবে এর আগে এক সাক্ষাৎকারে নিজের অবিবাহিত থাকার পেছনের আসল কারণ বিস্তারিত জানিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি জানান, জীবনে একাধিক পুরুষের আগমন ঘটলেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত টেকেনি।

সুস্মিতা বলেন, আমার জীবনে কিছু চমৎকার মানুষের আগমন ঘটেছিল। তবে আমি বিয়ে না করার একমাত্র কারণ হলো তারা আমাকে হতাশ করেছে। তবে এই সিদ্ধান্তের পেছনে আমার দত্তক নেওয়া দুই কন্যাসন্তানের কোনো ভূমিকা ছিল না। তারা সব সময়ই আমার মনের মানুষকে খোলা মনে মেনে নিয়েছে এবং সম্মান দিয়েছে।

জীবনের পেছনের স্মৃতি টেনে তিনি আরও জানান, তিনি তিনবার বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে তা ভেস্তে যায়। এ বিষয়ে রসিকতার সুরেই তিনি বলেন, ‘তিনবারই ঈশ্বর আমাকে বড় কোনো বিপর্যয় বা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন।’

সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে মডেল রোহমান শলের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন। ২০২১ সালে তাদের সেই বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গেও তার স্বল্পমেয়াদি সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে সম্পর্কের ইতি টানলেও বর্তমানে নিজের স্বাধীন জীবন ও সন্তানদের নিয়েই সুখে আছেন এই অভিনেত্রী।