তেহরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনা ‘পুরোপুরি প্রহসন’: ইরান

তেহরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গৃহীত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনাকে ‘পুরোপুরি প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই প্রতিক্রিয়া জানান।

ইসমাইল বাঘেই বলেন, ওয়াশিংটনের ইরান বিষয়ক নীতি এখন একটি হাস্যকর প্রহসনে পরিণত হয়েছে। তেহরানের বিরুদ্ধে নিজেদের অর্থনৈতিক জোট কাজ করছে তা প্রমাণ করতে তারা বাহরাইনের কাছে ধরনা দিচ্ছে, অথচ ইরানের সঙ্গে যাদের উল্লেখ করার মতো কোনো অর্থনৈতিক সম্পর্কই নেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তেহরানের ওপর আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গ টেনে এসমাঈল বাঘাই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বহু বছর ধরে বন্ধ থাকা ক্রীড়া ও অ্যাকাডেমিক বিনিময় স্থগিত করে এবং আগেই নিষিদ্ধ হওয়া খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে ফাকা জায়গা তৈরি করে যুক্তরাষ্ট্র সেটাকে জোট হিসেবে দাবি করছে।

সূত্র: মিডল ইস্ট আই