অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়ের ছেলে

ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগ। তাদের ছেলেদের এবার দেখা যাবে ভারতের জার্সিতে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে প্রথমবার জায়গা পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর। ডানহাতি ব্যাটার আর্যবীর সম্প্রতি খেলেছেন চলমান দিল্লি প্রিমিয়ার লিগের ২০২৬ আসরে। ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন তিনি।

এর আগে ২০২৪ সালের কোচবিহার ট্রফিতেও আলোচনায় এসেছিলেন আর্যবীর। মেঘালয়ের বিপক্ষে করেছিলেন ২৯৭ রান।

অন্যদিকে, অন্বয় দ্রাবিড়ের জন্য অবশ্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাওয়া নতুন নয়। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৮৭ রান। অন্বয় মূলত এই দলে তাঁর জায়গাটা ধরে রাখলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর হবে দুটি চার দিনের ম্যাচ। প্রথমটি ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর। চার দিনের ম্যাচের দলে আর্যবীর ও অন্বয়কে রাখা হয়নি।