অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে ১৫ জনের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।কিন্তু বয়স ১৫ হওয়া সত্ত্বেও স্কোয়াডে নেই ভারতের ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী।
ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সিনিয়র দলে অভিষেক হয়েছিল সূর্যবংশীর। আন্তর্জাতিক মঞ্চেও নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। তবে বিসিসিআইয়ের একটি নির্দিষ্ট নিয়মের কারণেই অনূর্ধ্ব-১৯ দলে জায়গা হয়নি সূর্যবংশীর।
২০১৬ সালে বিসিসিআই একটি নিয়ম চালু করে। যোগ্যতা থাকলেও একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না খেলোয়াড়রা। এই নিয়মের জেরে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হয়নি ওয়াশিংটন সুন্দরের।
এই নিয়ম চালুর আগে সরফরাজ খান, সন্দীপ শর্মা, বিজয় জোল ও অন্যরা একাধিক বিশ্বকাপে খেলেছিলেন। সূর্যবংশী ২০২৬ বিশ্বকাপে খেলেছিলেন। ফাইনালে অনবদ্য এক ইনিংস খেলে ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে শিরোপা এনে দেন তিনি।
কিন্তু আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ নেই সূর্যবংশীর। এ কারণে তাকে অনূর্ধ্ব-১৯ দলের পরিকল্পনায় রাখা হচ্ছে না বলেই তাকে বাদ দিয়েছে বিসিসিআই।
রাজকোটে আগামী ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর হবে ৫০ ওভারের সিরিজ। তারপর একই ভেন্যুতে শুরু হবে চার দিনের ম্যাচের সিরিজ। শেষ ম্যাচ আহমেদাবাদে।