জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে গঠিত এ কমিটিতে বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিকদের রাখা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী এবং কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।
কমিটির সদস্য হিসেবে আছেন- ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. এস এম রাকিবুল ইসলাম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, অধ্যাপক ড. মো. আল মাহমুদউদ্দীন আলোকেশানী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রকৌশলী মো. এ কে এম জহিরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ মো. শফিউল আলম দিদার, অধ্যাপক মো. লুৎফুর রহমান, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী কাজী আবদুর রহমান, ডা. মেহেদী হাসান, ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং প্রকৌশলী শাহ আদনান মাহমুদ, রেজাউর রহমান চৌধুরী (সুমন), অধ্যাপক ড. মো. আবু জাফর খান, ডা. ড. এম আর হাসান, প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, কৃষিবিদ ড. মো. আকিফুল ইসলাম, ডা. সাইদ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অ্যাডভোকেট আশরাফুল জালাল খান মনন, কৃষিবিদ তানজিয়ার আলম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট মনিরুল হাসান খান, ডা. জাহানারা লাইজু, প্রকৌশলী মো. মেহেদী হাসান সোহেল, ডা. তানজিম কুবায়্যাত অফিক, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রনি, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. আমিরুল ইসলাম পাটোয়ারী এবং প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ।