নকশা জালিয়াতির ঘটনায় এফআর টাওয়ারের ফারুকও গ্রেপ্তার

ঢাকার বনানীর এফআর টাওয়ারে নকশা জালিয়াতির মামলায় এবার অন্যতম মালিক এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুর ১টায় রাজধানীর গুলশান-২ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান।

এর আগে এ মামলার আরেক আসামি এফ আর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি কাসেম ড্রাইসেলের এমডি তাসভীর-উল- ইসলামকে রবিবার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: শহিদুল আলমের মামলার স্থগিতাদেশ বহাল

উল্লেখ্য, গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগুনের ঘটানয় ২৭ জন নিহত হয়। পরে এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে।

ইত্তেফাক/এমআই