যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর অন্তর্গত চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেম্বার বা কাউন্সিলম্যান নিযুক্ত হয়েছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সন্তান পারভেজ রহমান।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) দলীয় ভোটে ৪-২ ব্যবধানে পারভেজ রহমানের নিয়োগ চূড়ান্ত হয়। সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল মেম্বার স্টিফেন নোইকির পদত্যাগের পর আসনটি শূন্য হলে সেখানে তাকে স্থলাভিষিক্ত করা হয়।
পারভেজ রহমান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি আতাউর রহমানের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতির পাশাপাশি পারভেজ রহমান প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত আছেন। তিনি চলতি বছরের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী নভেম্বর মাসে ওই আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পারভেজ রহমানের এই নিয়োগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি তথা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।