কভেন্ট্রির বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড, আর সেই গোল দিয়েই ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন নরওয়ের এই স্ট্রাইকার।
ম্যাচের ২৬তম মিনিটে আন্তোইন সেমেনিওর ক্রস থেকে হেডে বল জালে জড়ান হালান্ড। এই একমাত্র গোলে ইকভেন্ট্রির বিপক্ষে জয় নিশ্চিত হয় সিটির। ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
ম্যাচ শেষে' ইএসপিএন ব্রাজিল'-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের চুলের নতুন ছাঁটের প্রসঙ্গে কথা বলেন হালান্ড। এই মৌসুমের শুরু থেকেই ছোট করে ছাঁটা চুল নিয়ে মাঠে নামছেন তিনি। এ প্রসঙ্গে হালান্ড বলেন, পরিবর্তনের সময় হয়ে গিয়েছিল বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন পর্যন্ত তা উপভোগ করছেন।
তবে লম্বা চুলকে মিস করার কথাও স্বীকার করেন তিনি, সেই সঙ্গে আশা প্রকাশ করেন চুল আবার বড় হবে। আলোচনায় উঠে আসে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও, ঐ ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন হালান্ড। এই জয়কে নরওয়ের ফুটবল ইতিহাসে বিশেষ এক অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, বিশ্বকাপে সর্বশেষ যে ম্যাচে নরওয়ে খেলেছিল, সেটিও ছিল ব্রাজিলের বিপক্ষে, আর ব্রাজিল যে দলকে কখনো হারাতে পারেনি, নরওয়েই সেই একমাত্র দল। দলের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের কারণে এই জয়কে নিজেদের ইতিহাসের সেরা ম্যাচ বলেও আখ্যা দেন হালান্ড। তবে ফুটবলপ্রেমী জাতি হিসেবে পরিচিত ব্রাজিলকে হারানোর জন্য রসিকতার ছলে দুঃখও প্রকাশ করেন তিনি।