নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।

মাদারীপুরের রাজৈরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

হিমেল বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শুনলেই বাটপার বাটপার ভাব চলে আসে। সারা বাংলাদেশের জনগণ তাকে ডারবি নাসীর হিসেবে চেনে। নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রদলের একটি ছেলেও এই দলকে কলঙ্কিত করে নাই। তারেক রহমান ৭ মাস ক্ষমতায় এসেছে। নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবগুলা বাস্তবায়ন করতেছে। এতেই বোঝা যায় তারেক রহমানের মুখে আর অন্তরে এক।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে বড় কোন প্রোগ্রাম হয় নাই। কারো মাথা খুঁজে পাওয়া যায় নাই। আমার লজ্জা লাগছে। যারা বিএনপি ধারণ করে মনে কিন্তু অন্তরে ধারণ করে না, আমরা তাদের ঘৃণার চোখে দেখি। শহীদ জিয়ার আদর্শকে আমরা যারা ধারণ করি, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হবে না।’