দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ

দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রেসক্লাবে দুদকে দায়ের হওয়া অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপির সময়ে হওয়া পদোন্নতি এবং বদলি হওয়া অভিযোগ এনে আমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হচ্ছে, যা মিথ্যা এবং বানোয়াট।

তিনি জানান, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হয়রানি করতেই দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে। অতীতেও নানা মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছিল। এখনও রাজনৈতিক কায়দায় দুদককে ব্যবহার করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার মানহানি করা হচ্ছে জানিয়ে এনসিপির মুখপাত্র বলেন, উপদেষ্টা থাকাকালীন সময়ে দেশের জন্য কাজ করতে গিয়ে আমাকে অনেক সিদ্ধান্তই নিতে হয়েছে। জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল, তারাই এখন রাজনৈতিকভাবে আমার পিছনে লেগেছে।

তিনি বলেন, দুদক যদি স্বাভাবিক প্রক্রিয়ায় দুর্নীতির অনুসন্ধান করে, তাহলে দুদককে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু শুরু থেকেই দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তদন্ত শুরু করেছে, যা দুদকের মুখপাত্রের কথায় প্রমাণ হয়েছে।

তিনি আরও বলেন, দুদক যদি স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করে, তাহলে সমস্যা নেই। সেখানে আমি সহায়তা করতে প্রস্তুত। তবে এই দুদক নিরপেক্ষ নয়। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।