জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের রাতভর হামলা

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন সিবিএস সংবাদমাধ্যমের সাংবাদিক জেনিফার জেকবস।

সিবিএস নিউজের জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী প্রযোজক জিম লাপোর্টাকে দেওয়া তথ্যের বরাত দিয়ে জেনিফার জানান, ‘ওয়ার্থগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমানে আঘাত লাগায় সেটির একটি ডানা হারিয়ে গেছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোকে পুনরায় সার্ভিসে যুক্ত করা হয়েছে।

জর্ডানের মুওয়াফফাক সালতি মার্কিন বিমানঘাঁটি।

তিনি আরও জানান, ইরানি আক্রমণ প্রতিহত করতে জর্ডানে মোতায়েন করা আমেরিকান বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

সূত্র: মিডল ইস্ট আই