ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কি না, তা বলা কঠিন। তবে লিগ কমিটি কাজ গুছিয়ে রাখছে। লিগ কমিটি গতকাল জানিয়েছে বাফুফের সভাপতির সঙ্গে এসব নিয়ে কথা হবে। ফেডারেশন কাপ ফুটবলের খেলা দেশের তিন ভেন্যুতে হবে।
গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জে খেলা হবে তবে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ছয়টি ম্যাচ আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে। পাঁচ বছর পরে ঢাকায় ঘরোয়া ফুটবলের খেলা হবে। ৭টা ম্যাচ হবে বলা হলেও কোন খেলাগুলো হবে সেটি নির্ভর করছে ফিকশ্চার ঘোষণার পরে।
এবার বসুন্ধরা কিংসের মাঠে ফেডারেশনের কাপের খেলা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেই প্রশ্নে ইমরুল হাসান বলেন, 'এই মাঠ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্ক এড়াতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছে। তারই পেছনে বসা একাধিক ক্লাবের কর্মকর্তা ড্র অনুষ্ঠানে ছিলেন। তাদের মধ্য থেকে ফিসফিস করে একজন বললেন, 'ইমরুল ভাই ক্লাবের সভাপতি। তিনিই লিগ কমিটির চেয়ারম্যান। এটা সৌন্দর্য হতে পারে না। এটা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।'
ড্র অনুষ্ঠানে ক্লাবের নাম তুলেছেন সাংবাদিকরা। তারা প্রথমেই নাম তুলতে অস্বীকার করে বলে, 'ক্লাব রয়েছে ক্লাবের প্রতিনিধিরা তুলুক। তারপরও সাংবাদিকদের দিয়ে ড্রয়ের নাম তোলানো হয় এবং পরে ক্লাবের প্রতিনিধিরাও নাম তোলেন।
গ্রুপ-এ: আবাহনী, ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, চট্টগ্রাম সিটি এফসি।
গ্রুপ-বি: বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, মোহামেডান, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।