ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বনাম এভারটন ম্যাচের শেষদিকে টিভি ক্যামেরায় একটি দৃশ্য ধরা পড়ে। টটেনহ্যামের দুই নারী ভক্ত একটি প্ল্যাকার্ড ধরে আছে। সেখানে লেখা– ‘দয়া করে একটা গোল করুন।’ মজার ছলে ওই লেখার সঙ্গে আঠা দিয়ে লাগানো ছিল ক্লাবটির লোগো।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচে দুটি করে ড্র ও হারের তেঁতো স্বাদ পেয়েছে টটেনহ্যাম। এই চার ম্যাচে এখনও কোনো গোলের দেখা পায়নি তারা। অথচ নতুন খেলোয়াড় কিনতে ৩২৯ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল টটেনহ্যাম।
দলটির জন্য এমন পরিস্থিতিতে পড়া বেশ বিরল ঘটনা। এর আগে কখনোই নিজেদের ইতিহাসে প্রথম চার ম্যাচে গোল না করার নজির ছিল না টটেনহ্যামের।
এবারের দলবদলে টটেনহ্যামের স্কোয়াড নতুন করে সাজানো হয়েছে, নতুন ম্যানেজার রবার্তো ডি জারবিও দায়িত্ব নিয়েছেন। তবুও টটেনহ্যাম আবারও সেই পিছিয়ে পড়া দলের কাতারে। যে চিত্র তাদের গত দুই মৌসুমেও ছিল। টানা ১৭তম স্থানে থেকে প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করেছিল হটস্পার।
ম্যাচ শেষে আবারও নিজের দলের সমর্থনে আবেগঘন মন্তব্য করেছেন কোচ ডি জারবি। তিনি বলেন, ‘সমর্থকরা ইতিমধ্যে বুঝতে পারে আমি অজুহাত দিচ্ছি কি না। গত মৌসুমে যখন এসেছিলাম, তখন পরিস্থিতি এমনই ছিল।’
টটেনহ্যাম কোচ আরও বলেন, ‘আমি সব সময়, ইতিবাচক নই, বরং বাস্তববাদী ছিলাম। ফলাফলের জন্য আমি দুঃখিত, কারণ তাৎক্ষণিকভাবে উন্নতির দেখা মিলছে না। আমরা দল হিসেবে খেলেছি। গোল করতে পারিনি। জিততেও না পারলেও দলগতভাবে খেলেছি।’