পবিত্র মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহর ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। সেখানে যেকোনো ধরনের হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারী হুতি হোক কিংবা অন্য কেউ—এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।