ব্যালন ডি’অরে অনাগ্রহী কেইন

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটানোর পর বর্ষসেরার সর্বোচ্চ সম্মাননা ব্যালন ডি'অর জয়ের দৌড়ে সবার শীর্ষে রয়েছেন হ্যারি কেইন।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও দেশের জার্সি গায়ে একাই ৭৩টি গোল করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। তবে ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের চেয়ে বায়ার্ন মিউনিখের হয়ে ট্রফি জেতা এবং নতুন মৌসুমের পারফরম্যান্সেই বেশি মনোযোগী তিনি। 

গতকাল স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া মাধ্যম মার্সায় প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে কেইন তার এই স্বপ্নের বছর নিয়ে খোলামেলা কথা বলেছেন। ফুটবল ক্যারিয়ারে নিজের সেরা সময় পার করলেও এই মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক অর্জনের দিকে মন না দিয়ে মাঠের সাফল্যকেই তিনি প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন।