নকলা উপজেলা নির্বাহী অফিসার বন্য প্রাণী নিরোধ আইনের আওতায় মঙ্গলবার সকালে ফেরুসা ও গড়েরগাঁও মোড়ে পেশাদার বক শিকারীদের ১১টি বক অবমুক্ত করে দেন। বন্য প্রাণী নিরোধ আইনে বক শিকার করা দণ্ডনীয় অপরাধ।
গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ফেরুসার সামসুল হকের বাড়ি ও গড়েরগাঁও মোড় থেকে কয়েকজন বক শিকারীকে শিকারকৃত ১১টি বকসহ হাতে-নাতে আটক করেন। পর তাদের বাড়িতে গিয়ে বক শিকারের সরঞ্জামাদি ধ্বংস ও বকগুলো অবমুক্ত করে দেন।
ইত্তেফাক/আরকেজি