রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
ওসি বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। একটি শব্দ শুনেছি কিন্তু কোন পাশে সে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
এরআগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার(এসপি) নিকুলিন চাকমা জানান, দুই নম্বর প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরও জোরদার করছি। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।