নিজের স্বামীর অসুস্থতার কথা জানিয়ে তার চিকিৎসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।
তিনি বলেন, আগে একদিন বলেছিলাম, আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার প্রিয়তম স্বামী। আমি আমার পারিবারিক জীবন সম্পূর্ণভাবে আলোচ্যসূচির বাইরে রাখার পক্ষে, সে জন্যই আগের পোস্টে বলিনি। ওনার চিকিৎসা চলমান আছে।
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, একজন উদ্যমী, কর্মঠ, তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হতে দেখা অনেক যন্ত্রণার। সর্বজ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহতায়ালা নানাভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ, এতে কোনো আফসোস নেই।
কিন্তু ওনার জন্য সবার কাছেই দোয়া চাই। রাজনীতির কারণে অনেক মানুষের অপ্রিয়পাত্র হতে পারি আমি বা আমার হাসবেন্ড, অথবা দুজনেই। তারপরেও....
আল্লাহ আমাদের মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহ, আপনি ছাড়া আমরা শূন্য।