রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও প্রায় একই সময়ে হাইকোর্টের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।