মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণাদের বাঁচা-মরার লড়াই আজ

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে গতকাল থেকে সব খেলা একে একে শুরু হয়ে যাচ্ছে। এশিয়ান গেমস নারী ফুটবলে বাংলাদেশ আজ গ্রুপ পর্বে শেষ খেলায় মাঠে নামবে। বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার। জিতলে এবং তৃতীয় স্থান নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। 

সেটা নির্ভর করছে যদি অন্য গ্রুপের থাইল্যান্ড-ভিয়েতনাম ম্যাচ ড্র হয়। আর এই ম্যাচ যদি জয়-পরাজয়ের মতো কিছু ঘটে তাহলে বাংলাদেশের হিসাব কঠিন তো হবেই, এমনকি বড় ব্যবধানে জিততে হবে। সহজ কথায় গোলের গড়ের হিসাব করতে হবে। কারণ দুই কোরিয়ার কাছে ১৬ গোল হজম করেছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারে ইংলিশ কোচ পিটার বাটলারের ভুল পরিকল্পনায় গড় দল।

আজ মিয়ানমারের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন কোচ। কোচ সব সময় বলে আসছেন তাদের মূল লক্ষ্যই হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমারও তুলনায় বাংলাদেশের চেয়ে শক্তিশালী। মিয়ানমারের মাঠে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বাংলাদেশের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবারের মৌসুমে মিয়ানমার লিগে খেলেছেন। ওখানকার সব খেলোয়াড়কেও তার চেনা জানা।

বাংলাদেশের কোচ পিটার বাটলার। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ খেলেছে, থাইল্যান্ডে গিয়ে খেলেছে ২ ম্যাচ। এশিয়ান গেমসে যাওয়ার আগে চীন প্রস্তুতি হিসাবে ২ ম্যাচ খেলেছে। জাপানে গিয়ে দুই কোরিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলেছে। ১০ ম্যাচ খেলেও একটা একাদশ গঠন করতে পারেনি বাটলার। তার চোখে কে কখন ভালো, কে কখন মন্দ-বুঝাই কঠিন। 

বাংলাদেশের গ্রুপের চার দলই ওসাকায় একই হোটেলে রয়েছে। এশিয়ান গেমসে অনেক জায়গায় অব্যবস্থাপনার অভিযোগ উঠলে বাংলাদেশ দলের সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের খেলোয়াড়রা সেখানে কোনো সমস্যা ভোগ করছেন না। জাপানের ওসাকা শহরে বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।