ডিসেম্বরে সরকার ফেলে দিতে চাওয়া ও ফিরতে চাওয়া দলের যোগসূত্র আছে: পাট প্রতিমন্ত্রী

একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বলেন আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হবো। জনগণের কাছে কাজের হিসাব দেবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারাই বলেন তেল নাই অথচ আপনারাই কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’

মো. শরিফুল আলম বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা এই দুঃসাহস রাখি— আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। জনগণের কাজের হিসাব দেব। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদেরকে সমর্থন দেবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন— ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’