জনসাধারণের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে দালাল চক্রের ২ জনকে আটক করে বিভিন্ন দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময় পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত ৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত দুই ব্যক্তি মো. বশির উদ্দিন(৪২) ও মো. খোকন (৪৪) ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করলে এবং তাদেরকে একমাসের বিনাশ্রম কারা দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযোগ রয়েছে একটি প্রতারক চক্র বিআরটিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।