চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিপক্ষীয় সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিং ও পিঠের সমস্যায় ভোগায় সফর মাঝপথে রেখেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলের অনুশীলনের সময় হঠাৎ পিঠ ও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন হাসারাঙ্গা। তাই সিরিজের প্রথম ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। পরবর্তী সময়ে মেডিকেল পরীক্ষার রিপোর্টে বিষয়টি গুরুতর নিশ্চিত হওয়ায় সিরিজের বাকি ম্যাচগুলো থেকেও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে হাসারাঙ্গাকে। এর আগে ২০২৩ সালের একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপেও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এই অলরাউন্ডার।
এছাড়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচেই পুনরায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে আসরের বাকি অংশ মিস করেছিলেন তিনি।