ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন অতিরিক্ত পুলিশ সুপার এবং নয়জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মিলে মোট ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক তিনটি কার্যালয় আদেশে জানানো হয়, ডিএমপির পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে, অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে, নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে, ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার করা হয়েছে।
আরেক আদেশে বলা হয়েছে, সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলে (ট্রাফিক), দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে, শেরেবাংলা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে, লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।