কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৬ সেপ্টেমব্র) কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই ছবি প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প ইরানের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরান মার্কিন শর্তগুলো পূরণ করবে কি না তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সংশয় প্রকাশ করেছেন এবং নতুন করে বোমাবর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন।
সূত্র: আল জাজিরা