এশিয়ান গেমস 

ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ

জাপানে চলমান এশিয়ান গেমসে উজবেকিস্তানের নোদিরবেক শভকাতভ ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এবারের গেমসে প্রথম পদকজয়ী ক্রীড়াবিদ হিসেবে ডোপ পজিটিভ হলেন শভকাতভ। 

আইচি-নাগোয়ায় মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদক জেতেন শভকাতভ। এবারে এশিয়ান গেমসে ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়া তৃতীয় ক্রীড়াবিদ। 

নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়াম ব্যবহারের পরীক্ষায় পজিটিভ ফল পাওয়ার পর শভকাতভকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। 

এর এক দিন আগে তুর্কমেনিস্তানের কারাতেকা দায়ানচ কেলেতলিয়েভও মেলডোনিয়ামের পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। মেলডোনিয়াম একটি প্রেসক্রিপশনভিত্তিক হৃদরোগের ওষুধ, যা শারীরিক সহনশীলতা বাড়াতে এবং পেশির পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত করতে পারে।

শভকাতভের সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার এবং ‘বি’ নমুনা পরীক্ষা করার সুযোগ রয়েছে।