কানাডার কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী মন্ট্রিল থেকে উড্ডয়ন করার পর স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সাঁত-ব্রিজিদ-দিবেরভিল শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে জানান, হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট চারজন ছিলেন। সবাই নিহত হয়েছেন। এটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার ছিল এবং নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
সার্জেন্ট আন্দ্রিয়ে আরও বলেন, শনিবার দুপুর ২টার পর হেলিকপ্টার থেকে পুলিশের কাছে জরুরি ফোনকল আসে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, শহরের র্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সম্ভবত তাতে আগুন ধরে গেছে।
ফোনকল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গিয়েছিল। এ ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে।
সূত্র: বিবিসি