চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস

উয়েফা নেশনস লিগে চমক দেখিয়েছে গ্রিস। জার্মানির মাঠে স্বাগতিকদের ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। এর আগে কখনই জার্মানদের হারাতে পারেনি গ্রিস। দিমিত্রিয়োস কুরবেলিসের প্রথমবারের মতো জার্মান বধের স্বাদ পেয়েছে দেশটি। 

ম্যাচের ৭৪তম মিনিটে ক্রিস্টোস জোলিসের বাড়ানো পাস থেকে কুরবেলিসের নেওয়া শট জোশুয়া কিমিখের পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। এতেই উল্লাসে ফেটে পড়ে গিস।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে স্বাগতিকদের আক্রমণে তেমন ধার দেখা যায়নি। বিপরীতে রক্ষণ সামলে প্রতি-আক্রমণে উঠে সুযোগ কাজে লাগিয়েছে গ্রিস।

জার্মানির কোচ হিসেবে ঘরের মাঠে এটিই ইয়ুর্গেন ক্লপের প্রথম ম্যাচ। নেশনস লিগে প্রথম দুই ম্যাচ শেষে এখনও জয়শূন্য জার্মানি। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১–১ গোলে ড্র করেছিল জার্মানি।