হাসনাত আবদুল্লাহসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কেন্দ্রীয় এক ছাত্রদল নেতা বলেন, ‘হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিলো আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।’
সোসবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।
স্ট্যাটাসে বলা হয়, ‘হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে।’ দাবি করা হয়, এর আগে বন্যার অনুদানের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল এবং এবার তারা ভিক্ষাবৃত্তির কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে।
ওই স্ট্যাটাসে আরও দাবি করা হয়, গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনের জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে যাদের পায়ে সাধারণ স্যান্ডেল এবং হাতে সিম্ফনি মোবাইল ফোন দেখা যেত, পরে তাদের দামি ব্র্যান্ডের জুতা ও আইফোন ব্যবহার করতে দেখা গেছে বলেও দাবি করা হয়।
এ ছাড়া ক্যাম্পাসে যারা আগে ফিনিক্স সাইকেলে চলাফেরা করতেন, ৫ আগস্টের পর তাদের বিভিন্ন গাড়িতে চলতে দেখা গেছে—এমন দাবিও করা হয়েছে স্ট্যাটাসে।
স্ট্যাটাসে আরও অভিযোগ করা হয়, ভিক্ষা কর্মসূচির মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কথিত ‘কালো টাকা’ সাদা করার চেষ্টা করা হতে পারে। এ কারণে ওই কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।