নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. মনির হোসেন (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে, তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মমিনুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ রা‌য়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ জুলাই ১০ বছরের শিশুকে তাদের ভাড়াকৃত বাসায় ধর্ষণ করে ম‌নির। পরে এই ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আজ আদালত রায় ঘোষণা করেন।