কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

গণমাধ্যমে এই সংবাদ প্রচারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমলোচনার ঝড় ওঠে। পিছিয়ে নেই লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। 

তিনি তার ভেরিফাইড ফেসবুকে পেজে লিখেন, ‘ঢাবিতে কি ভাই হাদির ভক্ত কেউ নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় নাই ঢাকা শহরে কি নাই? কেমনে ঢাকা শহরে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় আমার মাথায় আসেনা।’

 

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।