এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ 

টানা দুই হারে আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

সবশেষ সিঙ্গাপুর ম্যাচের দল থেকে একাদশে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। শেখ মোরছালিনের জায়গায় একাদশে এসেছেন শাহরিয়ার ইমন।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবিলা করে থমাস ডুলির শিষ্যরা। এই বেশ ভালো লড়াই করেও ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।  

২০২২ সালে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া। ম্যাচ গোল শূন্য ড্র হয়। সাতবারের মুখোমুখিতে জয় আছে এক বার, ৮৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ও শাহরিয়ার ইমন।