সকাল থেকেই নাগোয়ার আকাশে রোদ। শনিবার (৩ অক্টোবর) ছুটির দিন হওয়ায় খেলা শুরুর আগেই নিশিন সিটির করোগি অ্যাথলেটিক পার্কে হাজির বাংলাদেশি প্রবাসীরা। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে তারা।
এদিকে শুরুটা ভালো হলেও লিটন-মুস্তাফিজদের শেষটা ভালো হয়নি।
অন্যদিকে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২১ রানেই ৪ উইকেট হারানোর পর সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারা মিলে দলকে সামাল দেন। আরাচ্চিগে করেন ৩৭ বলে ৩৩ রান। এরপর থারিন্দু রত্নায়েকের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।
রত্নায়েকে মাত্র ৩২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৫টি ছক্কা। শেষ পাঁচ ওভারে ৬১ রান তুলে ১৬৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম নেন একটি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ৪৬ রান এবং মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।
এদিকে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে তুলনামূলক দুর্বল পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে ফাইনালের স্বপ্ন ভেস্তে গিয়েছিল বাংলাদেশের। তবুও টিকেছিল ব্রোঞ্জ পদকের আশা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতেও বাংলাদেশের অবস্থা সুবিধাজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে দলের তিন টপ অর্ডারই ফিরলেন শূন্য রানে।
দলীয় ৪ রানেই প্রথম তিন টপ অর্ডারকে হারিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়া তাওহীদ হৃদয় আজও আশা দেখিয়ে ৬ বলে ১১ রান করে ফিরেছে। ফলে ১৮ রানে বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাই বাজেভাবে করেছেন ওপেনার সাইফ হাসান। নুয়ান থুসারার প্রথম ওভারের ৫ বলেই তিনি খাবি খেয়েছেন, ফলে কোনো রান করতেই ষষ্ঠ বলে তিনি ক্যাচ তুলে দিয়েছেন। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়ে তানজিদ হাসান তামিমও নড়বড়ে ব্যাটিং দেখান থারিন্দু রত্ননায়েকের বলে। দ্বিতীয় বলেই তিনি ক্যাচ দেন সাহান আরাচিগের হাতে।
আগের ম্যাচে মাত্র ২ রানে ফেরা অধিনায়ক লিটন এবার আউট গোল্ডেন ডাক নিয়ে। থুসারার প্রথম বলেই উড়ে গেছে তার স্টাম্প। দুটি চারের বাউন্ডারিতে আগের ম্যাচের মতো আশা দেখালেন হৃদয়। কিন্তু ৬ বলে ১১ রান করে রত্ননায়েকের বলে তিনিও ক্যাচ তুলেছেন। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যেন আরেকটি বিপর্যয়েরই ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ব্রোঞ্জ জিততে বাংলাদেশকে এখন ২০ ওভারে ১৬৬ রান করতে হবে। অর্থাৎ জয়ের জন্য ওভারপ্রতি ৮.৩০ রান করে তুলতে হবে লাল-সবুজের দলকে।