শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন এই ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কানরা। তবে এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিন ম্যাচে আসালাঙ্কার রান ছিল ১, ১১ ও ৭। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাদের জায়গায় দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে।

পাথুম নিশাঙ্কাকে দলে রাখা হলেও পাকিস্তানে যাওয়ার আগে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চোটের কারণে ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে।

আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচ শেষে ২৯ অক্টোবর শেষ লিগ ম্যাচ এবং ৩১ অক্টোবর হবে ফাইনাল।

শ্রীলঙ্কা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।