সিলন টি ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’: শিক্ষকদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী প্রয়াস

৫ অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় চা ব্র্যান্ড সিলন টি শুরু করেছে ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন।

জীবনের কোনো না কোনো সময়ে একজন শিক্ষকের বলা কথা, দেওয়া সাহস কিংবা দেখানো পথ আমাদের সঙ্গে থেকে যায় বহু বছর। সেই পরিচিত অনুভূতিকেই এবারের ক্যাম্পেইনে তুলে ধরেছে ব্র্যান্ডটি।

শিক্ষক দিবসে প্রচলিত পণ্যকেন্দ্রিক যোগাযোগের বদলে সিলন টি গুরুত্ব দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের নানা স্মৃতিকে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছয়টি রূপক গল্পে উঠে এসেছে একজন শিক্ষক কীভাবে একজন শিক্ষার্থীর জীবনে ভিন্ন ভিন্নভাবে প্রভাব রেখে যেতে পারেন।

`পেপার প্লেন’ গল্পে আছে ভয় কাটিয়ে ওঠার সাহস। ‘হাতেখড়ি’ মনে করিয়ে দেয় একটি সফল যাত্রার শুরুর কথা। ‘সা রে গা মা পা’ তুলে ধরে পড়াশোনার বাইরেও একজন শিক্ষার্থীর প্রতিভাকে চিনে নেওয়া এবং তাকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা।

‘জুলিয়াস সিজার’ বলে আত্মবিশ্বাস তৈরির গল্প। ‘হারমোনিয়াম ফর সেল’ পুরোনো শেখা গান আর শিক্ষককে ঘিরে থাকা স্মৃতি ফিরিয়ে আনে। আর ‘নস্টালজিয়া’ মনে করিয়ে দেয় ব্যস্ত জীবনে পেছনে ফেলে আসা স্কুল ও কলেজের দিনগুলো।

মূল গল্পগুলো প্রকাশের আগে টিজারের মাধ্যমে দর্শকদের মধ্যে তৈরি করা হয় কৌতূহল। এরপর একে একে গল্পগুলো প্রকাশিত হলে অনেক দর্শক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতির কথা জানান।

কারও মনে পড়ে স্কুলের শিক্ষককে, কারও কলেজজীবনের কোনো পরিচিত মুখকে। ফলে গল্পগুলো শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি, দর্শকদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গেও একটি যোগসূত্র তৈরি করেছে।

ক্যাম্পেইনটিতে ব্র্যান্ডের পণ্য বা বাণিজ্যিক বার্তার চেয়ে মানুষের ব্যক্তিগত অনুভূতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক দিবসে শুধু শুভেচ্ছা জানানো নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকা সেই মানুষটির কথা মনে করিয়ে দেওয়াই ছিল এর মূল ভাবনা। হয়তো কোনো একটি কথা, সামান্য উৎসাহ কিংবা একজন শিক্ষকের বিশ্বাসই কোনো শিক্ষার্থীর পরবর্তী পথচলায় বড় ভূমিকা রেখেছে।

দর্শকদেরও এই উদ্যোগের অংশ হওয়ার সুযোগ দিয়েছে সিলন টি। নিজেদের জীবনে রেশ রেখে যাওয়া শিক্ষকের গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে ক্যাম্পেইনের মাধ্যমে। নির্বাচিত সেরা ১০ জন এবং তাদের শিক্ষকের জন্য রাখা হয়েছে বিশেষ উপহার।

এর পাশাপাশি ক্যাম্পেইনটি মানুষকে পুরোনো কোনো শিক্ষকের খোঁজ নিতে এবং সম্ভব হলে তাকে একটি ফোন করতে উৎসাহিত করেছে। ফলে শিক্ষককে মনে করার অনুভূতিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে আটকে থাকেনি, বরং বাস্তব জীবনে আবার যোগাযোগ করার একটি উপলক্ষও তৈরি করেছে।

‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ মূলত সেই সব শিক্ষকের প্রতি সিলন টি এর শ্রদ্ধা, যাদের শেখানো কথা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়েও মানুষের জীবনে থেকে যায়।

একজন শিক্ষক হয়ত প্রতিদিনের জীবনের অংশ হয়ে থাকেন না। কিন্তু তার বলা কোনো কথা, দেওয়া কোনো সাহস কিংবা রেখে যাওয়া কোনো শিক্ষা থেকে যেতে পারে জীবন জুড়ে।